পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হয়রািন ও গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে গতকাল রোববার ছাত্রদল মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারও করে পুলিশ।
গ্রেপ্তার নেতারা হলেন রংপুরের কারমাইকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি রাজিব চৌধুরী (২২) এবং রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসম্পাদক রাফাদ হোসেন (২১)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর প্রেসক্লাব এলাকা থেকে গতকাল বেলা ১১টার দিকে ব্যানার নিয়ে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রদলের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, মিছিল থেকে নাশকতার আশঙ্কা থাকায় পুলিশ তাতে বাধা দিয়েছে। সে সঙ্গে ঘটনাস্থল থেকে ওই দুই নেতাকে প্রথমে আটক ও পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।