পুলিশি হেফাজত থেকে পালানো আসামি সাত ঘণ্টা পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশি হেফাজত থেকে পালানো মাদক মামলার আসামি মোহাম্মদ ওয়াসিমকে (৩৫) সাত ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দুইটায় নগরের মাদারবাড়ি শুভপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, রোববার সকালে নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে ৫২টি ইয়াবা বড়িসহ ওয়াসিমকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠায় হালিশহর থানার পুলিশ।

পরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে অন্যান্য আসামির সঙ্গে ওয়াসিমকেও প্রিজন ভ্যানে তুলতে নিয়ে যাওয়া হয়। এ সময় কৌশলে পালিয়ে যান তিনি।