পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ছেলের বখাটেপনায় অতিষ্ঠ হয়ে বাবা তাঁকে পুলিশে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। থানার এএসআই আরিফ হোসেন জানান, নাজিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা খালেক শাহানার ছেলে শিমুল হোসেনের (২২) বখাটেপনায় তাঁর পরিবার অতিষ্ঠ ছিল। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে খালেক থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের খবর পেয়ে শিমুল আরও বেপরোয়া হয়ে যান। গতকাল তাঁকে আটক করে পুলিশ।