পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, রবীন্দ্রকলা ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিঁড়ির পাশে সাইকেল রেখে শিক্ষার্থীরা ক্লাসে যান। দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি সাইকেলের তালা কাটতে থাকলে কর্মচারীরা তাঁকে আটক করেন। পরে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।