প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকাসক্ত ছেলে মোকাররম হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। গত বুধবার রাতে বাবা আবদুল করিম ছেলেকে থানায় হস্তান্তর করেন। এরপর পুলিশ গতকাল বৃহস্পতিবার মোকাররমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নান্দাইলের পাছদরিল্লা গ্রামের আবদুল করিম বলেন, মাদক সেবন করার জন্য তাঁর কাছে টাকা চাইত মোকাররম। টাকা দিতে না পারলে তাঁর গায়ে হাত তুলত সে।