পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বৃহস্পতিবার দুই আদম পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় এক কিশোরকে উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার দুপ্তারা এলাকা দিয়ে আবদুল জলিলকে (১৬) পাচারের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিল চার আদম পাচারকারী। এ সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করেন। দুজন পালিয়ে গেলেও মাছুম (১৮) ও আমানউল্লাহকে (২৫) ধরে ফেলেন জনতা। পরে স্থানীয় ব্যক্তিরা জলিলকে উদ্ধার করেন। থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। জলিল গোপালদী পৌরসভাধীন সদাসদী এলাকার মান্নানের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।