পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাদাল্লাপুরে গত বুধবার ছয় ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। তারা হলো জামালপুরের রেজাউল করিম ও সোনাহার মিয়া, রংপুরের মো. রনি ও সবুজ মিয়া, বরিশালের সুমন মিয়া এবং গাইবান্ধার মাসুদ। পুলিশ জানায়, বুধবার রাতে চন্দ্রা এলাকার জোড় পাম্প ফিলিং স্টেশনের সামনে একটি বাস রাখা (পার্ক করা) ছিল। এ সময় ছিনতাইকারীরা বাসচালক খাদেমুল ইসলাম ও তাঁর সহকারী ঝলক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে সড়কের পাশে ফেলে দিয়ে ছিনতাইকারীরা বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। সাদাল্লাপুর বাজার এলাকায় ছিনতাইকারী হিসেবে সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।