প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, উপজেলার কেল্লাপাড়া গ্রামের আবুল হোসেন প্রতিবেশীদের সহযোগিতায় তাঁর মাদকাসক্ত ছেলে মাসুদ রানাকে (২৪) আটক করে পরে পুলিশের হাতে তুলে দেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মাসুদকে বিকেলে বগুড়া কারাগারে পাঠানো হয়।