পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেম্পেরহাট গ্রামে ঋষিকেশ সরকার নামের এক ব্যক্তির বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতির অভিযোগে এলাকাবাসী আবদুল মান্নান (২৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মান্নানের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামে। গতকাল বুধবার ঋষিকেশ রায়পুর থানায় মামলা করেন। এতে মান্নানসহ তিনজনকে আসামি করা হয়েছে। পলাতক ডাকাতেরা অর্ধ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।