পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় গতকাল ভোরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টার সময় গতকাল শনিবার একজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আবদুর রহিম (২৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি ঢাকার শনির আখড়ায় থাকেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ভোরে ভূঁইগড় এলাকায় হাজি আবদুল মান্নানের বাড়িতে ডাকাত হানা দেয়। এলাকাবাসীর প্রতিরোধে অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।