পুলিশের অস্ত্র কেড়ে আসামি পালানোর ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষা-বাড়ী উপজেলায় পুলিশ কর্মকর্তার অস্ত্র কেড়ে দণ্ডপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় ওই আসামিসহ আটজনের বিরুদ্ধে গত শনিবার রাতে মামলা হয়েছে। এতে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
যাঁর কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে আসামি পালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই এসআই আবু ছাইদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া এসআই আবু ছাইদই মামলার বাদী হয়েছেন।
গতকাল রোববার প্রথম আলোতে ‘সরিষাবাড়ীতে পুলিশের পিস্তল কেড়ে নিয়ে পালাল আসামি’ শিরোনামে এ ঘটনা সংশ্লিষ্ট একটি খবর ছাপা হয়।