পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা মাছুয়াপাড়ায় মাদকের আখড়ায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় পুলিশের এক এসআই আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরের এ ঘটনা ঘটে।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই নজরুল ইসলামের নেতৃত্বে ওই মাদক আখড়ায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে হেরোইনসেবী সাইফুল ইসলামকে (২২) আটক করা হয়। এ সময় ১০-১২ জন লাঠিসোঁটা হাতে পাঁচ সদস্যের পুলিশ দলটিকে ঘিরে ফেলে। তারা সাইফুলকে ছেড়ে দিতে দাবি জানায়। তারপরও এসআই নজরুল আটক সাইফুলকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।