পুলিশের ওপর হামলার মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজার থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বলেন, ‘আমিরুল ইসলাম নগরের বোয়ালিয়া থানায় দায়ের করা পুলিশের ওপর হামলা মামলার আসামি। তাঁকে বিনোদপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমিরুল ইসলাম বোয়ালিয়া থানায় দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে বর্তমানে মতিহার থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।’