পুলিশের কাছ থেকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পুলিশ লাইন-সংলগ্ন টালিখোলা এলাকায় চাকু ঠেকিয়ে জাহাঙ্গীর আলম ও শুকুর আলী নামের দুই পুলিশ কনস্টেবলের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনস্টেবল জাহাঙ্গীর আলম বাদী হয়ে কয়েকজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, যশোর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলম ও কনস্টেবল শুকুর আলী সকালে নাশতা করে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা সাদা পোশাকে ছিলেন। টালিখোলা মাদ্রাসার সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে চাকু ঠেকিয়ে একটি মুঠোফোন এবং ১৬ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমান (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।