পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এতে ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে, সে সম্পর্কেও পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের সাহেব বাজার এলাকার শিবগঞ্জ সুইটসের সামনে দিয়ে পুলিশের একটি টহল ভ্যান যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা ওই গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ ভ্যানের বাইরে পাশে শিবগঞ্জ সুইটসের সামনের ফুটপাতে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই দোকানের সামনের অংশের কাচ সামান্য ভেঙে যায়।