পুলিশের গাড়িতে পেট্রলবোমা, এক সদস্য দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৎস্য ভবন এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় আহত পুলিশের এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর মৎস্য ভবন এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় আহত পুলিশের এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকায় আজ শনিবার রাতে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িতে থাকা পুলিশের এক সদস্য দগ্ধ হয়েছে। এছাড়াও এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন উপপরিদর্শক (এসআই) আজহার এবং কনস্টেবল মোরশেদ, লিখন, বতিয়ার ও শামীম।
পুলিশ জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশের ওই সদস্যরা। গাড়িটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে একজন দগ্ধ ও চারজন আহত হন। তাঁদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। রাত নয়টার দিকে এই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।