পুলিশের গুলিতে আনসার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানিটোলায় গতকাল সোমবার সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে গিয়ে ধস্তাধস্তির সময় পুলিশ কনস্টেবলের শটগানের গুলি বের হয়ে আনসার সদস্য মো. আনিসের (৩২) পায়ে বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস ফকির বলেন, আরমানিটোলা এলাকায় বিকেলে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ তাদের আটকালে তারা মারমুখী আচরণ করে। তাদের সঙ্গে ধস্তাধস্তিকালে এক কনস্টেবলের শটগান থেকে গুলি বের হয়ে আনিসের পায়ে লাগে। সেখান থেকে আবদুল্লাহ আল নোমান নামে একজনকে আটক করা হয়েছে।