পুলিশের গুলিতে আহত তিন 'ডাকাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে পুলিশের গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তাঁরা। ওই তিনজন ‘ডাকাত সদস্য’ বলে দাবি পুলিশের। তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ তিন ব্যক্তি হলেন কেরানীগঞ্জের শাকিল (২৫), পিয়ার হোসেন (৩০) ও তাঁদের ব্যক্তিগত গাড়িচালক মো. শহীদুল (৩২)।

পুলিশের ভাষ্য, মধ্যবাড্ডার একটি বাড়িতে আজ দুপুরে ডাকাতি করে ফিরছিলেন ওই তিন ব্যক্তি। বেলা একটার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় পুলিশ চ্যালেঞ্জ করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওই তিনজনের পায়ে গুলি লাগে। পরে তাঁদের আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মণ্ডল প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।