পুলিশের গুলিতে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে পুলিশের গুলিতে গত সোমবার দিবাগত রাতে ফালান নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তিনি আহত হন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ফালান ওরফে পিচ্চি ফালান মাদক, মারামারিসহ সাত-আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।