পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে পুলিশের গুলিতে কামরুল ইসলাম (৩০) নামের এক ছিনতাইকারী আহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের পাদরি মিশন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশও আহত হয়েছে।
আহত কামরুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম (৩২)। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক একটার দিকে কামরুলসহ কয়েকজন পাদরি মিশন সড়কে ছিনতাই করছিল। খবর পেয়ে টহল পুলিশ ওই এলাকায় উপস্থিত হয়। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।