পুলিশের গুলিতে মাদক কারবারি জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনে মাদক কারবারের সঙ্গে জড়িত হাবু মিয়া (২৫) নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে জখম হয়েছেন। পুলিশের হেফাজতে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎ​সাধীন।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, হাবু মিয়া জুরাইন কমিশনার রোডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তাঁকে ধরার জন্য গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব জুরাইন কলেজ রোডে পুলিশ অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে হাবু পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।