পুলিশের গুলিতে 'ডাকাত' আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা এলাকায় গতকাল সোমবার হাইওয়ে পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেেল ভর্তি করা হয়েছে।
দেলোয়ারের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভজনপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এনামুল হক বলেন, দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মোটরসাইকেল আরোহী দেলোয়ারকে তল্লাশির প্রস্তুতি নিলে পুলিশকে হুমকি দেন তিনি। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। একটি গুলি দেলোয়ারের পেটে লাগে।