পুলিশের ঘরে ডাকাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানার এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বুধপাড়া এলাকায় এই ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা ও অন্যান্য মালামাল লুট করে।
ওই পুলিশ সদস্যের নাম শাহিন আক্তার। নগরের বুধপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। তিনি বলেন, ঘটনার সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। বাড়ির প্রধান ফটকের গ্রিল কেটে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢোকে। ডাকাতেরা পরিবারের সবাইকে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাত দলটি বাড়িতে থাকা নগদ ২৭ হাজার টাকা, চারটি মুঠোফোনসহ স্বর্ণালংকার লুট করে।
নগরের মতিহার থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুস সাকিব গতকাল বিকেলে বলেন, এ বিষয়ে শাহিন আক্তার একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।