পুলিশের চুরি হওয়া পিস্তল পাঁচ মাস পর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাস আগে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে চুরি হওয়া পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ২ মার্চ নগরের খুলশী থানার আল ফালাহ গলিতে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে ১৬টি গুলি, দুটি ম্যাগাজিনসহ ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তলটি চুরি হয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, পিস্তলের ভেতরে থাকা নম্বরটি এসআই হাসান আলীর নামে বরাদ্দ করা পিস্তলের নম্বরের সঙ্গে মিল রয়েছে। আসাদুল কয়েক মাস আগে চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার হয়ে আবার জামিনে বেরিয়ে আসেন।