পুলিশের তথ্যদাতা খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের তথ্যদাতা শওকতুল ইসলাম (২৩) খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ছউন্না গ্রামের বদুর বাড়ি থেকে তৈয়ব আলী (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি।
শওকতুল ছউন্না গ্রামের বাসিন্দা ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার তৈয়বকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেললাইনের পাশ থেকে শওকতুলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।