পুলিশের দাবি ধর্ষণের আলামত মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মাজার এলাকার পুলিশের অস্থায়ী ক্যাম্পে রাতে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে ধর্ষণের আলামত মেলেনি বলে দাবি করছে পুলিশ।
ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের নায়েক কামাল হোসেনকে সেখান থেকে প্রত্যাহার করে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের একটি দল ঘটনার তদন্ত করে এ তথ্য জানিয়েছে।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে মাজার এলাকার সংরক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার কাগজপত্র অনুসন্ধান করেছে তদন্তকারী দল।
গতকাল এ অনুসন্ধান শেষ হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসি ক্যামেরায় ধারণ করা ছবি ও নারীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন খতিয়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এর পরও পুরোপুরি নিশ্চিত হতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক বিধবা ধর্ষিত হয়েছেন বলে সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। গত ২৬ সেপ্টেম্বর এ অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়। ২৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে তদন্ত শুরু হয়।