পুলিশের দুই সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ইয়াবা বড়িসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় লিটন পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এতে পুলিশের দুই সদস্যসহ তিনি আহত হন। লিটন মোল্লা গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্টির বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল জানান, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামিকে গতকাল বুধবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|