প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গুণবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মো. জালাল উদ্দিনের বাড়িতে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। জালাল উদ্দিনের ছেলে শরীয়তপুরের জাজিরা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান জানান, ১৪-১৫ জনের একদল ডাকাত বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোনসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে। ফরিদপুর অফিস