পুলিশের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ইমদাদুল ইসলাম নামে পুলিশের এক সুবেদারের বাড়িতে চুরি হয়েছে। গত শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে টাকা ও স্বর্ণালংকার লুট করে। মহম্মদপুর থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান বলেন, ইমদাদুল ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত। গত শুক্রবার দুপুরে তাঁর পরিবারের সদস্যরা দাওয়াত খেতে বাড়ি থেকে বের হন। পরে বিকেলে ফিরে দেখেন চোর ঘরে ঢুকে টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।