পুলিশের বিরুদ্ধে কাউন্সিলর প্রার্থীকে ভয়ভীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিনের একটি নির্বাচনী কার্যালয়ে গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
কফিল উদ্দিন প্রথম আলোকে বলেছেন, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে নির্বাচনী কার্যালয়ে গতকাল শনিবার পুলিশ একাধিকবার গিয়ে ভয়ভীতি দেখিয়েছে। এ ছাড়া উত্তরার কয়েকটি স্থানে তাঁর পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ করেছেন তিনি৷
অবশ্য পুলিশের ভাষ্য, কফিল উদ্দিন এজাহারভুক্ত আসামি৷ তাই পুলিশ তাঁকে খুঁজতে গিয়েছিল।