পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দফা দাবিতে ম্যাটসের শিক্ষার্থীরা গতকাল সকালে বগুড়া শহরের তিনমাথায় মহাসড়ক অবরোধ করলে লাঠিপেটা করে পুলিশ l ছবি: প্রথম আলো
চার দফা দাবিতে ম্যাটসের শিক্ষার্থীরা গতকাল সকালে বগুড়া শহরের তিনমাথায় মহাসড়ক অবরোধ করলে লাঠিপেটা করে পুলিশ l ছবি: প্রথম আলো

চার দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ গতকাল বুধবার নানা কর্মসূচি পালন করেছেন চিকিৎসা সহকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেডে ও বেসরকারি ক্লিনিক-হাসপাতালে ম্যাটস ডিপ্লোমাধারীদের পদ সৃষ্টি এবং ইন্টার্নশিপ ভাতা প্রদান।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বগুড়ায় শহরের তিনমাথা এলাকায় স্টেশন সড়ক অবরোধ করেন। পরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, মহাসড়ক থেকে সরিয়ে দিলে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এসব ইটপাটকেলে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ লাঠিপেটা করেনি। কয়েকজন আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

বাগেরহাট শহরের দড়াটানা সেতুর কাছে বেলা পৌনে ১১টার দিকে বাগেরহাট-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

বেলা ১০টার দিকে ম্যাটসের শিক্ষার্থীরা রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে ২০ মিনিট ধরে মানববন্ধন করেন। পরে জিরো পয়েন্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলাকালে রাজশাহী কলেজের একটি বাসের জানালার কাচ ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে তাঁদের ধাওয়া দেয়। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।