পুলিশের সঙ্গে গোলাগুলি, দুই ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরিয়াশিকার এলাকায় গত শুক্রবার গভীর রাতে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশ দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে।
তা ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি শটগান ও চারটি গুলি উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা হলেন সলঙ্গা থানার চরিয়াশিকার গ্রামের মোস্তাকিম হোসেন ও সবুজ আলী।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে চরিয়াশিকার এলাকায় একদল ডাকাত যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। গোয়েন্দা দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ গুলি ছুড়লে ডাকাতেরা পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করা হয়।