পুলিশের সঙ্গে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় ইয়াসিন আরাফাত (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ইয়াসিন আরাফাত (২৮) নগরের কলেজ রোড রেললাইন এলাকার বাসিন্দা। ডিবির ওসি মাহবুবুর রহমান জানান, রাত পৌনে ১১টার দিকে গলাচিপা এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। কলেজ রোড রেললাইন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ইয়াসিনের ডান ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।