পুলিশের সঙ্গে 'দুর্ব্যবহার' করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। কাজী আমিনুল ইসলাম ওরফে লিংকন নামের ওই নেতা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। গতকাল সোমবার বিকেলে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিলেন আমিনুল। একপর্যায়ে তাঁরা ঝগড়া শুরু করলে সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য তাঁদের দিকে এগিয়ে যান। এ সময় আমিনুল পুলিশ সদস্যদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন। এ ঘটনায় তাঁকে আটক করে নগরের মতিহার থানায় নিয়ে যাওয়া হয়। মতিহার থানার ওসি হুমায়ূন কবির ছাত্রলীগের নেতাকে আটকের কথা স্বীকার করেছেন।