পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রিন্স (২৮)। তাঁর বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি। প্রিন্সের সঙ্গে থাকা আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম গোলাম হোসেন ওরফে বাপ্পি (২৭)। তাঁর বাড়ি মাদারীপুরের আমুবাড়ি গ্রামে। তাঁর ডান পায়ে গুলি লেগেছে।

আহত গোলাম হোসেন জানান, বিভিন্ন জায়গা থেকে সাতজনের একটি দল রংপুরে এসেছিল। যিনি মারা গেছেন, তাঁর নাম প্রিন্স। তবে তাঁর ঠিকানা জানেন না তিনি।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে রংপুর শহরের মুন্সিপাড়া কবরস্থানের পাশে একটি খোলা মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। এ সময় পুলিশের টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। তাদের সঙ্গে গুলিবিনিময় হয়। পরে অতিরিক্ত পুলিশও থানা থেকে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।