পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার জয়পুরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ভুল করে পুলিশের গাড়ি আটকে তারা ডাকাতির চেষ্টা চালায়।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ রেজাউল ইসলাম (৩০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনের ভাষ্য, বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কোমরগ্রাম এলাকায় নিয়মিত টহল পুলিশের গাড়ি দুর্বৃত্তরা রশি দিয়ে আটকানোর চেষ্টা করে। তারা ডাকাতির উদ্দেশে এ কাজ করে। গাড়িটা যে পুলিশের, তা তারা বুঝতে পারেনি। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তারাও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজাউল গুলিবিদ্ধ হন। পরে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নুর উন নবীর ভাষ্য, গতকাল রাতে পুলিশ এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তি শুধু তাঁর নাম রেজাউল বলতে পেরেছে। তাঁর বাম পায়ের হাঁটু ও ডান পায়ের হাঁটুর নিচে দুটি বড় ধরনের ÿক্ষত চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে বগুড়ায় পাঠানো হয়।