পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
যশোরের সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদের ভাষ্য, গতকাল দিবাগত রাতে রহমতপুর এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।