প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় গত বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবক হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫)। রাসেল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন বা কারা এ খুন করেছে সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি। গাজীপুর প্রতিনিধি|