পুলিশের স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে মিল ব্যারাক পুলিশ লাইনের নায়েক মিজানুর রহমানের স্ত্রী নাজমা খানমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের ২ নম্বর সেক্টর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরাবাজার এলাকা থেকে গতকাল সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শাহিদ মিয়া (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার রেকাশহর এলাকার আবদুর রহমান মিয়ার ছেলে।
নাজমা খানম ও তাঁর স্বামী মিজানুর রহমানের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানাধীন কাকদি গ্রামে। পুলিশ ও নিহত নাজমা খানমের পারিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মিজানুর ও নাজমার বিয়ে হয়। গত বৃহস্পতিবার নাজমা তাঁর ছোট ভাইয়ের বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকায় আসেন। ঢাকায় এসে নাজমা মধ্যবাড্ডা এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। গত শনিবার বেলা ১১টায় নাজমা ৩০ হাজার টাকা নিয়ে কেনাকাটা করার জন্য আত্মীয়ের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের ২ নম্বর সেক্টরের ১১ ও ১২ নম্বর রাস্তার মাঝামাঝি এলাকার কাশবনের মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেল চারটায় মিজানুর মর্গে এসে লাশটি নাজমার বলে শনাক্ত করেন। নিহত নারীর মাথায় দুটি ও পেটের বাঁ পাশে চারটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘আমাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। আমার স্ত্রীর প্রথম পক্ষের স্বামী আবদুল ওহাব হাওলাদার মাঝেমধ্যে আমার স্ত্রীকে ফোন করে বিরক্ত করতেন।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি। শ্রীপুর মডেল থানার এসআই মো. রাশেদ খান জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শ্রীপুর উপজেলার টেংরাবাজার এলাকার ঢাকা-বরমী সড়কের পাশে শাহিদ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।