পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী বাজারে গত বৃহস্পতিবার রাতে পুলিশকে মারধর করে এক আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেওয়া আসামির নাম আনিছুর রহমান (৪২)। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আসমি করে মামলা করেছে।
আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সোবহান বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, সরকারি কাজে বাধাদানসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক হওযা ব্যক্তিদেরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।