পুলিশের হাত থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি থানা-পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়া এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সদর উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামির নাম মোদাচ্ছের হোসেন (২৮)। তিনি বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোদাচ্ছেরকে গতকাল সকালেই পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ পাহারায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে কারাগারে নেওয়ার সময় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।