পুলিশের ৭ সদস্যকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় চোরাচালানের সোনা আত্মসাতের মামলায় পুলিশের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় আজ বৃহস্পতিবার দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইকবাল হোসেন; এসআই এ এন এস নুরুজ্জামান, মাসুদ মিয়া, আবদুল মান্নান, রাশেদুল ইসলাম; কনস্টেবল দেলোয়ার হোসেন ও আবদুর রহিম।
ডিএমপির গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. ফজলুল হক ও উপপরিদর্শক মেহেদী হাসান জাতিসংঘ মিশনে থাকায় আসতে পারেননি বলে জানা গেছে।
একই মামলায় আগামী রোববার পুলিশের আরও ১০ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে।