পুড়ল ৬০০ মণ আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ইউপি সদস্যের জমিতে থাকা আলুর স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬০০ মণ আলু পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত মালিকের দাবি। গতকাল রোববার ভোর চারটার দিকে উপজেলার কলমা ইউনিয়নের বানকাইচ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোবারকের জমিতে এ আগুন দেওয়া হয়। মোবারক জানান, তিনি বাড়ির পাশে তাঁর জমিতে পাঁচটি স্তূপে এক হাজার মণ আলু মজুত করে ধানের খড়কুটো দিয়ে ঢেকে রেখেছিলেন। সেই খড়কুটোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রায় ৬০০ মণ আলু পুড়ে যায়।