প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল কাগজপত্র তৈরি করে পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন তাঁদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এই চারজন হলেন পূবালী ব্যাংকের চকবাজার শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. হাসান আলী, সাবেক সিনিয়র অফিসার (বর্তমানে বেগমবাজার শাখার ব্যবস্থাপক) মো. নুরুল ইসলাম, চকবাজার শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার (বর্তমানে নাজিমুদ্দিন রোড শাখার ব্যবস্থাপক) মো. আইয়ুব নবী ও ঋণগ্রহীতা মো. নাসির উদ্দিন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ বৃহস্পতিবার চকবাজার থানায় দুদকের উপসহকারী পরিচালক এ কে এম ফজলে হোসেন বাদী হয়ে মামলাটি করবেন।