পূর্ব তেজতুরি বাজারে সবজি ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজার এলাকায় কালু (৪০) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্না নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের ভাষ্য, পূর্ব তেজতুরি বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলার একটি কক্ষে কালু থাকতেন। ওই কক্ষেই ছুরিকাঘাতে খুন হন কালু। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্না নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কালুর পূর্বপরিচিত, মহাখালী এলাকায় বসবাস করেন। টাকা লেনদেনেকে কেন্দ্র করে মুন্না কালুকে খুন করেন বলে পুলিশ ধারণা করছে।