পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। গত রোববার রাতে আরেক দুর্ঘটনায় এই উপজেলায় ট্রাকচালকের এক সহকারী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলাশ্যামল কুমার ঘোষ (৩৫) ও ট্রাকচালকের সহকারী রংপুরের পীরগঞ্জের রাশিদুল ইসলাম (৪৫)।
ধুনট থেকে মোটরসাইকেলে শেরপুরে যাওয়ার সময় শেরপুর উপজেলার শালপা বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় শ্যামল কুমার নিহত হন। ঢাকা-বগুড়া মহাসড়কের বিকল ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের ধাক্কায় দ্বিতীয় ট্রাক চালকের সহকারী রাশিদুল মারা যান।