পেকুয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার উজানটিয়া ইউনিয়নের দক্ষিণ সুতাচুরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে বিরোধপূর্ণ একখণ্ড জমিতে ৪০-৫০ জন শ্রমিক লাগিয়ে মাটি কেটে ভিটে তৈরি করছিলেন বখতিয়ার উদ্দিন চৌধুরীর স্ত্রীর বড় ভাই আবুল মনছুর মোহাম্মদ রহিম। খবর পেয়ে বখতিয়ার চৌধুরী সেখানে গেলে আবুল মনছুরের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বখতিয়ার চৌধুরী একটি ফাঁকা গুলি করেন। এ সময় তাঁর পক্ষের এক ব্যক্তির অস্ত্র থেকে অসর্তকতাবশত একটি গুলি বের হয়ে বখতিয়ার চৌধুরীর বাম পায়ে লাগে।