প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়া গ্রামের কলেজশিক্ষক এস এম ফরহাদ উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে এস এম ফরহাদের বাবা ইউনুস আহমদ এই মামলা করেন। এদিকে ওই কলেজশিক্ষককে হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত বুধবার রাতে চট্টগ্রামের শারমন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক এস এম ফরহাদ উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জেঠাতো ভাই সালেহ জংগী ওরফে ছোটন ফরহাদকে গুলি করে হত্যা করেছে। ঘটনার পরপরই সালেহ জংগী ও তাঁর স্ত্রী পালিয়ে যান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, সালেহ জংগী ও তাঁর স্ত্রীসহ ছয়জনকে মামলার আসামি করা হয়েছে। সালেহ জংগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।