পেকুয়ায় যুবককে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপের গারার হাজি বাপের খোলা নামক এলাকায় তারেকুল ইসলাম ওরফে মানিক নামের এক যুবককে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই মো. ইসমাঈলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তারেকুলের বড় ভাই নুরুল আমিন এ মামলা করেন।
গত রোববার সকালে তারেকুলের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ওই যুবককে গলা কেটে হত্যার ঘটনার তদন্ত চলছে। টাকাপয়সার লেনদেন নিয়ে তারেকের ভাইদের মধ্যে বিরোধ আছে। এ বিরোধকে পুঁজি করে তৃতীয় কোনো পক্ষ এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, নিহত তারেকুলের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়।