পেকুয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ায় গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি বন্দুক ও ৪৫টি ইয়াবাসহ আবুল কাশেম (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবুল কাশেমের বাড়ি উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়ায়।
এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত পর্যন্ত চালানো বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, আবুল কাশেমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।